গোপনীয়তা নীতি

খসড়া — পর্যালোচনাধীন

আমরা কী তথ্য রাখি

আপনার নাম, মোবাইল নম্বর (গুগল দিয়ে লগ ইন করলে ইমেইল), আর প্রোফাইল বা টিউশন পোস্টে যা লেখেন। শিক্ষকরা ছবি এবং পরিচয় যাচাইয়ের জন্য পরিচয়পত্রের ছবিও দিতে পারেন।

কে কী দেখতে পায়

টিউশন পোস্ট সবাই দেখতে পায়, কিন্তু আপনার নাম, নম্বর বা সঠিক ঠিকানা ছাড়া। আপনার নম্বর ও ঠিকানা শুধু আপনার বাছাই করা শিক্ষক পান, আর বাছাই করা শিক্ষকের নম্বর শুধু আপনি পান।

যাচাইকৃত শিক্ষকদের একটি পাবলিক প্রোফাইল থাকে (নাম, ছবি, প্রতিষ্ঠান, বিষয়, এলাকা)। পরিচয়পত্রের ছবি আমাদের যাচাই টিম ছাড়া কেউ দেখে না।

কেন ব্যবহার করি

টিউশনের সাথে শিক্ষক মেলাতে, নোটিফিকেশন ও SMS কোড পাঠাতে, সেবাটি নিরাপদ রাখতে (যেমন প্রতারণা ঠেকাতে) আর উন্নত করতে। আমরা আপনার তথ্য বিক্রি করি না।

অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাপের প্রোফাইল স্ক্রিন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন। আপনার প্রোফাইল ও পোস্ট মুছে যাবে; আইন বা নিরাপত্তার প্রয়োজনে কিছু রেকর্ড সীমিত সময় রাখা হতে পারে।