কীভাবে কাজ করে
অভিভাবকদের জন্য
- টিউশন পোস্ট করুন
ক্লাস, বিষয়, এলাকা, সপ্তাহে কয় দিন আর বেতন। এক মিনিটের মতো লাগে, কোনো টাকা লাগে না। - শিক্ষকরা আবেদন করেন
কাছাকাছি যাঁরা ওই ক্লাস পড়ান, তাঁরা সাথে সাথে জানতে পারেন। আপনি তাঁদের প্রোফাইল, যাচাইকৃত ব্যাজ আর রেটিং দেখতে পাবেন। - বাছাই করে কথা বলুন
পছন্দের শিক্ষককে বাছাই করুন। শুধু তখনই দুজন দুজনের নম্বর দেখতে পাবেন — কল, হোয়াটসঅ্যাপ বা অ্যাপে মেসেজ করুন। - নিয়োগ দিন, রেটিং দিন
শিক্ষককে নিয়োগ দিন। পরে ছোট একটি রেটিং অন্য অভিভাবকদের সাহায্য করে।
শিক্ষকদের জন্য
- মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন, কী-কোথায়-কীভাবে পড়ান জানিয়ে দিন।
- জাতীয় পরিচয়পত্র বা ছাত্র পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করুন — যাচাইকৃত ব্যাজ পাবেন।
- মিলে যাওয়া টিউশনের খবর পান, ছোট একটি মেসেজসহ আবেদন করুন।
- অভিভাবক আপনাকে বাছাই করলে তাঁর নম্বর আর সঠিক ঠিকানা পেয়ে যাবেন।
নিরাপদ থাকুন
আমরা কখনো অগ্রিম টাকা চাই না, অন্য কেউ চাইলে দেবেন না। OTP কোড কাউকে বলবেন না। কিছু ঠিক না লাগলে অ্যাপ থেকে রিপোর্ট বা ব্লক করুন।