সাধারণ প্রশ্ন
কোনো টাকা লাগে?
টিউশন পোস্ট করা আর আবেদন করা বিনামূল্যে।
আমার ফোন নম্বর কে দেখতে পায়?
অভিভাবক কোনো শিক্ষককে বাছাই না করা পর্যন্ত কেউ না। বাছাইয়ের পর শুধু সেই দুজন একে অপরের নম্বর দেখতে পান। এই ওয়েবসাইটে কখনো নম্বর দেখানো হয় না।
“পরিচয় যাচাইকৃত” মানে কী?
শিক্ষক তাঁর জাতীয় পরিচয়পত্র বা ছাত্র পরিচয়পত্রের ছবি পাঠিয়েছেন, আর আমাদের টিম তা প্রোফাইলের সাথে মিলিয়ে দেখেছে।
কেউ অগ্রিম টাকা চাইছে।
দেবেন না। অ্যাপ থেকে রিপোর্ট করুন — আমরা প্রতিটি রিপোর্ট দেখি।
পোস্ট কত দিন থাকে?
শিক্ষক নিয়োগ দেওয়া বা বন্ধ করা পর্যন্ত, সর্বোচ্চ ৩০ দিন। মেয়াদ শেষ হলে এক ট্যাপে আবার পোস্ট করা যায়।
অনলাইনে পড়ানো যাবে?
হ্যাঁ। শিক্ষক বাসায়, অনলাইনে বা দুইভাবেই পড়ানো বেছে নেন, আর অভিভাবক জানিয়ে দেন কোনটা চান।